ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার : তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন দলটির মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, ‘তৃণমূল বিএনপির এই প্রার্থীকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তার পোস্টার আমার বাড়ীর গেটে ঝুলছে।
তৈমূরের সঙ্গে আমার কোনো বিরোধ ছিলো না, এখনো নেই। আমরা চাই তিনি সহ সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক।’
সকালে রূপগঞ্জের রূপসী এলাকায় গণসংযোগকালে আওয়ামী লীগের প্রার্থী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন নিজেরাই নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ার জন্য ও সভাপণ্ড করার জন্য চেষ্টা করছে।’
ভূমিদুস্যরা চিহ্নিত হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণ জানে, স্বতন্ত্র প্রার্থীর পিছনে ভূমিদস্যুরা আছে। রূপগঞ্জে বালু দিয়ে সকল জমি ভরাট করে ফেলেছে তারা। জনগণ তাদের উপর বিরক্ত।’
নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের এই বলেন, তারা ভুড়িভোজ করাচ্ছে, নৌকার ক্যাম্প ভাংচুর করছে। আমরা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কারণ, নির্বাচন কমিশন সুষ্ঠ ও কঠিন ভাবে সব বিষয়েই ব্যবস্থা নিচ্ছে।’
এবারও নৌকার জয় হবে জানিয়ে তিনি বলেন, আমি দুর্নীতি করিনি। সারাটা সময় এলাকাবাসীর সঙ্গে থেকেছি। সুতরাং জনগণ আমাকেই বেছে নিবে।
রূপগঞ্জের সর্বত্রই উন্নয়ন হয়েছে জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, স্থানীয় জনগণের তেমন চাহিদা নেই। তবে আমরা জনগণের স্বার্থে সকল উন্নয়ন কাজ চালিয়ে যাবো।
|
|



