পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,,,,,,,,,উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন

57
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ প্রতিনিধি : সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবার আমল-ইবাদত কবুল হোক।
পৃথিবীর নিপীড়িত মানুষদের হৃদয়েও ছড়াক ঈদানন্দ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন । দেশ ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বুধবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় আরো জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে ও আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাই। ঈদুল ফিতর আপনার পরিবারের সবার জীবনে বয়ে আনুক অফুরান সুখ, শান্তি ও সমৃদ্ধি।

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারও ফিরে এসেছে আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই মহিমান্বিত দিনটি মুসলিম উম্মাহর জন্য শুধু উৎসবের নয়; বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে। শুভেচ্ছায় তিনি রূপগঞ্জসহ মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। ” ঈদ মোবারক ”