রূপগঞ্জে শ্রমিকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

112
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাব ম্যাক্স কারখানায় এ সভার আয়োজন করা হয়।

 

 

 

 

 

রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, ও তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদসহ অনেকে।

 

 

 

 

 

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদল সব সময় মাঠে আছে এবং থাকবে। তারা সংগঠনকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।