এসএসসি পরীক্ষা কেন্দ্র সাজাতে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাতিক্রমী উদ্যোগ

392
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আগামীকাল থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল কলেজকে প্রতিবছরই পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। তবে রূপসী নিউ মডেলের পরীক্ষা কেন্দ্রকে আরো সুন্দর ও সাজানো গোছানো করতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে স্কুলটির প্রাক্তন শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে দিনব্যাপী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্কুল কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় রূপসী নিউ মডেল স্কুল কলেজের ভেতরে ও বাইরে সকল ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়া অভিভাবকদের কষ্ট লাঘবে করা হয়েছে বসার বিশ্রামাগার।

এসকল কাজের নেতৃত্ব দেন, রূপসী নিউ মডেল স্কুল কলেজ কমিটির অভিভাবক সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী খোরশেদ আলম, প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর মোল্লা, প্রাক্তন শিক্ষার্থী আকতার মিয়া।

এসময় তারা বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্কুল কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশে আমরা স্কুলের ভেতরে ও বাইরে সকল ময়লা আবর্জনা পরিষ্কার করিয়েছি। এতে স্কুল সেজেছে অনন্য এক রূপে। পরীক্ষার্থীদের সঙ্গে আসা তাদের অভিভাবকদের যাতে কষ্ট করতে না হয় এ কারণে তাদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত বসার স্থান। এছাড়া অভিভাবকদের জন্য পানির ব্যবস্থা করা আছে।