রূপগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ রূপগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাছুম । দেশ ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বুধবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান।
আবু মোহাম্মদ মাছুম শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই আনন্দঘন মুহূর্তে আমি রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের বাসিন্দাদের জানাই হৃদয়ের গভীর থেকে ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো একে অপরের পাশে দাঁড়ানো, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আসুন, আমরা সবাই মিলে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোঁটাতে এগিয়ে আসি।”
সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন আবু মোহাম্মদ মাছুম । তিনি সবসময়ই বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছায় তিনি রূপগঞ্জ ইউনিয়নসহ মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
” ঈদ মোবারক ” “ঈদ মোবারক”



