ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন,,,,,,,,, আমিরুল ইসলাম ইমন

3
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
দেশবাসীসহ রূপগঞ্জ উপজেলা ও কাঞ্চন পৌরসভার সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কাঞ্চন পৌর মেয়র প্রার্থী আমিরুল ইসলাম ইমন ।
দেশ ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মঙ্গলবার (২৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা ও আহ্বান জানান।

 

 

 

 

 

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের, আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এই মহিমান্বিত দিনটি মুসলিম উম্মাহর জন্য শুধু উৎসবের নয়; বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে।

 

 

 

 

 

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আমিরুল ইসলাম ইমন বলেন, ধৈর্য্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান শিক্ষা। এই শিক্ষা ও আদর্শকে ধারণ করেই আমাদের সমাজকে আরও মানবিক ও শান্তিময় করে গড়ে তুলতে হবে। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি। ” ঈদ মোবারক “