রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

113
0-4608x2602-0-0#
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রূপগঞ্জের দাউদপুর জিন্দা পার্কে এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এ সংবাদ সম্মেলন।

 

 

 

 

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাউদপুর নোয়াগাও এলাকার ব্লু ওয়ার নেইল ইন্ডাস্ট্রি নামে একটি কারখানা কর্তৃপক্ষ রূপগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করে উনার নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারী ওই দাবীকৃত চাদা না দেয়ায় কারখানায় হামলা ও ভাংচুরের করা হয়েছে।

 

 

 

 

 

 

 

কিন্তু ঘটনার সময় তিনি সংসদ ভবনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একটি কু-চক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে আমার ও আমার দলের বিরুদ্ধে অপ-প্রচার ও মিথ্যা রটনা করছে। প্রকৃতপক্ষে আমাকে রূপগঞ্জ থানার এসআই সফিউদ্দিন বিষয়টি অবগত করলে আমি লোকজন পাঠাই। কিন্তু তাদের নামেই চাদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।