রূপগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
দেশবাসীসহ রূপগঞ্জ উপজেলা ও কাঞ্চন পৌরসভার সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কাঞ্চন পৌর মেয়র প্রার্থী আমিরুল ইসলাম ইমন ।
দেশ ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বুধবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা ও আহ্বান জানান।
তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারও ফিরে এসেছে আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই মহিমান্বিত দিনটি মুসলিম উম্মাহর জন্য শুধু উৎসবের নয়; বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমিরুল ইসলাম ইমন বলেন, রমজান আমাদের শিখিয়েছে সংযম, ধৈর্য্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান শিক্ষা। এই আদর্শকে ধারণ করেই আমাদের সমাজকে আরও মানবিক ও শান্তিময় করে গড়ে তুলতে হবে। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি।
শুভেচ্ছায় তিনি কাঞ্চনবাসীসহ মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। পবিত্র ঈদুল ফিতর প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন যাতে করে আমি কাঞ্চন পৌরসভার জনগণের সেবক হয়ে সবার পাশে দাড়াতে পারি এই প্রত্যাশা রেখে আবারো সবাইকে জানাই । ” ঈদ মোবারক “



