রূপগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
দেশবাসীসহ রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজি মনিরুজ্জামান মনির । দেশ ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মঙ্গলবার (২৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান।
তিনি বলেন, এই পবিত্র ঈদুল আযহায় আপনার ও আপনার পরিবারের সকল ইবাদত ও কোরবানি আল্লাহ কবুল করুন। ঈদ মোবারক! শান্তির বার্তা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন। মহান আল্লাহ আপনার মনের সকল নেক আশা পূরণ করুন। এই মহিমান্বিত দিনটি মুসলিম উম্মাহর জন্য শুধু উৎসবের নয়; বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে কাজি মনির বলেন, ধৈর্য্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান শিক্ষা। এই শিক্ষা ও আদর্শকে ধারণ করেই আমাদের সমাজকে আরও মানবিক ও শান্তিময় করে গড়ে তুলতে হবে। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি। ” ঈদ মোবারক “



