রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা যুবদলের আহবায়ক আবু মাসুমের সভাপতিত্বে উপজেলার পূর্বাচল উপশহরের সমু মার্কেটের মোল্লা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
আজিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবকদলের জেলা আহবায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ইমন, জিয়া মঞ্চের সাংগঠনিক সস্পাদক আব্দুল হালিম, কাঞ্চন পৌর বিএনপির সাবেক সাধার সম্পাদক হামিদুল হক খান, সহ-সভাপতি মহিবুর রহমান, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি রমিজ উদ্দিন, তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, জেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আলম খান, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, সাধারণ সসম্পাদক আমির হোসেন, রূপগঞ্জ মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রুমানা আফরিন, কাঞ্চন পৌর মহিলা দলের সভাপতি আছমা বেগম, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সাহেদ প্রধান, রূপগঞ্জ কৃষকদলের সভাপতি মোমেন মিয়া, তাতীদলের উপজেলা সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বার প্রমূখ।



