প্রযুক্তি উদ্ভাবক দেশ হিসেবেও বিশ্ব আমাদের চিনবে: পলক

317
ফেসবুকে ফলো করুন

অমর একুশের শহীদদের স্মরণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) তৈরি করা বাংলা টেক্সট টু স্পিচ, বাংলা স্পিচ টু টেক্সট ও বর্ণবাংলা ওসিআর অ্যাপস এবং পূর্ণ বাংলা ফন্ট উদ্বোধন করা হয়েছে। সেই সঙ্গে বিটিসিএলের ব্রডব্যান্ড ইন্টারনেট জিপন-এর ‘সুলভ’ ও ‘ভাষা’ নামের দুটি সাশ্রয়ী প্যাকেজ চালু করা হয়েছে। এই প্যাকেজে গ্রাহককে বিনামূল্যে রাউটার দেবে সরকারি টেলিকম প্রতিষ্ঠানটি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে নতুন এ প্রযুক্তি সেবাগুলো উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযাগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।