ফেসবুকে ফলো করুন
আগামী ১ মার্চ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় বিমা দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যথাযথ মর্যাদায় দেশব্যাপী ‘জাতীয় বিমা দিবস’ পালন ও এ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচিবালয়ের ভবন-৭ এ ব্যানার প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ের প্রবেশদ্বার, প্রাচীর এবং সম্মুখভাগ সজ্জিত করা হবে।



