৪৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে রূপগঞ্জের ইব্রাহিম খলিল

679
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : এবার ৪৩ তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইব্রাহিম খলিল।

 

বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এলাকাবাসীর মাঝে উচ্ছাস দেখা গেছে। ইব্রাহিম খলিল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের মৃত আবুল কাসেম ভূইয়ার ছেলে।

 

 

তিনি ২০১২ সালে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ২০১৪ সালে আমিরজান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ, রংপুর- ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি( বিডিএস) থেকে পাশ করেন।

 

 

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি জানান, জনগনের সেবা করা, তাছাড়া অর্থোডেন্টিক্স বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা রয়েছে। এছাড়া ডাক্তার গড়ার কারিগর হিসেবে মেডিকেল/ডেন্টাল কলেজে শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে।