পাকিস্তানের নাটকীয় ব্যাটিং ধস, সিরিজ অস্ট্রেলিয়ার

341
ফেসবুকে ফলো করুন

ডেস্ক রিপোর্ট : মেলবোর্নে বক্সিং ডে টেস্টে লড়াই করলেও শেষের নাটকীয় ধসে হেরে গেছে পাকিস্তান। যে ধসের শুরুটা হয়েছে মোহাম্মদ রিজওয়ানের বিতর্কিত আউটে। পার্থের পর এখানেও জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

 

পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন টেস্টের সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

আগা সালমানকে নিয়ে মোহাম্মদ রিজওয়ান যতক্ষণ টিকেছিলেন, পাকিস্তানের জয় তখন খুব সম্ভবই মনে হচ্ছিল। তবে প্যাট কামিন্সের দারুণ এক ডেলিভারিতে রিজওয়ানের বিতর্কিত আউটের পর মুহুর্তেই পাল্টে গেল সব হিসাব–নিকাশ। ১৮ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে মেলবোর্ন টেস্টেও হার নিয়েই মাঠ ছাড়ল পাকিস্তান।

দুই ইনিংসে ৯৭ রান খরচায় ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।