দক্ষিণ আফ্রিকার পেসারদের আগুনে বোলিংয়ে পুড়ে ছাই ভারত

360
ফেসবুকে ফলো করুন

ক্রীড়া ডেস্ক : চমৎকার এক ডেলিভারিতে রোহিত শর্মাকে বোল্ড করে সুরটা বেঁধে দিয়েছিলেন কাগিসো রাবাদা। পরে বল হাতে আলো ছড়ালেন মার্কো ইয়ানসেন ও নান্দ্রে বার্জার। দক্ষিণ আফ্রিকা পেসত্রয়ীর আগুনে পুড়ল ভারতের ব্যাটিং। তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিল স্বাগতিকরা। টেস্টে এশিয়ার দলটিকে টানা তিন ম্যাচ হারাল প্রোটিয়ারা।

 

 

সেঞ্চুরিয়নে আজ ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ২৪৫ রান করা সফরকারীদের এবার ১৩১ রানেই গুঁড়িয়ে দিয়েছে তারা। একমাত্র ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৪০৮ রান। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে দলটি।

প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া বার্জার এবার ধরেন ৪ শিকার। রাবাদা দুই ইনিংসে নেন পাঁচটি ও দুটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ইয়ানসেনের প্রাপ্তি তিনটি।

দ্বিতীয় ইনিংসে ভারতকে একাই টানেন বিরাট কোহলি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭৬ রান করেন ক্রিকেট বিশ্বের এই মহাতারকা। দলটির হয়ে দুই অংকে যেতে পারেছেন আর কেবল প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লোকেশ রাহুল (২৬)।

বিদায়ী সিরিজে দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে ১৮৫ রান করেন ডিন এলগার। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তারই হাতে। ইয়ানসেন খেলেন টেস্টে ক্যারিয়ার সেরা ৮৪ রানের ইনিংস। ৫৬ রান আসে অভিষিক্ত ডেভিড বেডিংহ্যামের ব্যাট থেকে।