সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টায় মিজমিজি বাতানপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ রাতেই নিহতের স্বামী বিল্লালকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
পুলিশ জানায়, বিল্লাল তার স্ত্রী ইতি আক্তারকে নিয়ে বাতানপাড়া এলাকায় ইব্রাহীম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বিল্লাল তার স্ত্রী ইতি আক্তার পরকীয়া প্রেম করছে সন্দেহ করতেন। এনিয়ে রাত সাড়ে ১০টার দিকে দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয়। তখন বিল্লাল ঘরের দরজা বন্ধ করে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর মাথায় উপর্যপুরী আঘাত করে। তখন স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলেও বিল্লাল ঘরের দরজা খুলছিল না। বেশকিছুক্ষণ পর দরজা খুললে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখেন ইতি আক্তার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। তার মাথা থেকে রক্তকরণ হচ্ছে। হাসপাতালে নেওয়ার আগেই ঘটস্থলে তার মৃত্যু হয়।
তখন স্থানীয়রা স্বামী বিল্লালকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলে, বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



