বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ ট্রাম্পের, ১ আগস্ট কার্যকর

231
ফেসবুকে ফলো করুন

ডেস্ক রিপোর্ট : : বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক।

সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানিয়ে লেখা একটি চিঠি ট্রুথ সোশ্যালে শেয়ার করেন ট্রাম্প।

বিজ্ঞাপন

এদিন বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানসহ মোট ১৪ দেশের ওপর নতুন করে শুল্কহার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তা তিন মাসের জন্য স্থগিত করা হয়।

আরও পড়ুন
ট্রাম্পের নতুন শুল্ক ৯০ দিন স্থগিত
৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি

ট্রুথ সোশ্যালে শেয়ার করা চিঠিতে বলা হয়, ‌‌‌‘২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো যে কোনো বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নেবো। উচ্চ শুল্ক এড়াতে কোনো পণ্য তৃতীয় দেশ হয়ে পাঠালে সেই পণ্যে আরও বেশি শুল্ক বসবে। তবে, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয়- তাহলে কোনো শুল্ক থাকবে না।’