রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘপাড়া কালী মন্দির এবং বাগের আগা এলাকার দুইটি রাস্তার বেহালদশার কারণে দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা।
এ রাস্তাটি দুটি দিয়ে প্রায় ৫ হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে আবু মোহাম্মদ মাসুম নামে এক যুবদল নেতা।
রবিবার দুপুরে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম ১ লাখ টাকা দিয়ে রাস্তা দুটি সংস্কার করান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাঘপাড়া কালী মন্দির এবং বাগের আগা এলাকার রাস্তা দুইটি অবস্থা খারাপ। রাস্তা গুলো সংস্কার না করায় রাস্তা গুলো দিয়ে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছি। মাসুম ভুইয়ার নিজস্ব অর্থায়নে রাস্তা গুলো নির্মাণ করায় এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।
যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, দুইটি রাস্তার বেহালদশার কারণে এলাকাবাসী দীর্ঘদিন কষ্ট করছিল। তাই নিজস্ব অর্থায়নে রাস্তা দুইটি সংস্কারের ব্যবস্থা করেছি। এখন সাধারণ মানুষ নির্বিঘেœ রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। পরবর্তীতে রাস্তাটি পূর্ননির্মাণের জন্য স্থানীয় কর্তপক্ষের সঙ্গে আমি কথা বলেছি।
রাস্তা নির্মাণের সময় আরো উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের উপজেলা সভাপতি জজ মিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, শরীফ মিয়া, শফিকুল ইসলাম সোহান মিয়া প্রমূখ।



