ফেসবুকে ফলো করুন
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য খোরশেদ আলম, শিক্ষক হারুনুর রশীদ, আল-আমিন মিয়া, জাহাঙ্গীর মোল্লা ও আকতার মিয়াসহ আরো অনেকে।
এসময় এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।



