নিহতের চাচা ও মামলার বাদী সালাউদ্দিন সরকার জানান, পূর্বাচলে মাটি ক্রয় বিক্রয় ও ভাতের হোটেলের ব্যবসা পরিচালনা নিয়ে হিড়নালের তার ভাতিজা শান্ত সরকারের সাথে কথা কাটাকাটির জেরে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছবুর ফকিরের ছেলে আসাদ ফকির, নাঈম ফকির, রানা ফকির, বিল্লালের ছেলে রোকনউদ্দিন, মামুন, সিয়াম মোল্লা, পলখানের বাছির উদ্দিনের ছেলে শাহিন আকন্দ, কালনীর নয়ন সরকার, বাদল শিকদার, আতাউর, কাজী জয়নালসহ আরও ৭/৮ জন দেশীয় অস্ত্রসহ হামলা করে প্রথমে শান্ত সরকারের বাইক পুড়িয়ে দেয়। পরে গত ১১ এপ্রিল বিকেলে শান্তকে বাসা থেকে তুলে নিয়ে এলোপাতাড়িভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে ৯৯৯ এ কল দিলে ঘটনা¯’ল পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শান্তকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া দায়িত্বরত চিকিৎসকেরা তাকে ঢাকায় রেফার করেন। পরে তাকে রাজধানীর এভারকেয়ারে আইসিওতে ভর্তি রাখা হয়। সোমবার ২১ এপ্রিল সকালে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মৃত্যুবরণ করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শান্ত মারা যাওয়ার খবরে আবিদ হাসান নামের এক সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি।
এ বিষয় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় নিহতের চাচা সালাউদ্দিন সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



