রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভূলতা ইউনিয়ন যুবদলের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬-শে মার্চ) বিকেলে ভূলতা ইউনিয়নের হাটাব এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা মোদাচ্ছের মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ইমন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভূলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন রমু, রূপগঞ্জ উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি মজিবর মোল্লা, জলিল মোক্তার, নূরুল্লাহ মেম্বার, ভুলতা ইউনিয়ন যুবদল নেতা সেলিম, মনজুর হোসেন, উছমান,
ছাত্রদল নেতা আকিব হাসান আকিব, আলিফ বিল্লাহ, সিয়াম, কবির, বিল্লাল, আক্তার, জুয়েল, মেহেদি, শিপন, তাছিন, আকবর, সোহরাব, মকবুল প্রমূখ



