গণতান্ত্রিক রাজনীতিতে মাস্তানী গুন্ডামী সমর্থনযোগ্য নয় ————— কাজী মনির

128
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ  বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে কোনো ভাবেই মাস্তানী গুন্ডামী সমর্থনযোগ্য নয়। রাজনীতিতে হানাহানি মারামারি আমি পছন্দ করিনা। বিগত ১৬-১৭ বছর আমরা সন্ত্রাস দেখেছি নৈরাজ্য দেখেছি আমাদের সভা সমাবেশ পন্ড করার জন্য হামলা মামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। আমরা হানাহানি মারামারি আর দেখতে চাইনা। তারেক জিয়ার নির্দেশ জনগণের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে হবে। তারেক রহমানের নির্দেশে বাংলাদেশকে হানাহানি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি।

 

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২০ মে) রবিবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি মুড়াপাড়া কলেজের অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

 

 

রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জাকারিয়া, রিপন, আকিব, আলামিন প্রমূখ।

 

 

এ সময় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান আরো বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। ইতোমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দেব। জনগণের আস্থা পেতে কাজ করবো। প্রমাণ করতে হবে ধানের শীষ শান্তির প্রতীক। জনগণের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি, প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নাই।