রূপগঞ্জে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

148
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার তাড়াবো পৌরসভার খাদুন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজি মনিরুজ্জামান মনির।

 

সভায় তারাবো পৌর বিএনপির সাবেক আহবায়ক সদস্য কামরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সাধারণ সম্পাদক কাইয়ুম প্রধান, সাবেক কমিশনার মতিন ভূইয়া, তারাবো পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলি আকবর, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, হালিম ভূঁইয়া, মোখলেছুর রহমান, নাইম প্রমূখ।

 

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের জন্য যারা আত্মত্যাগ করে গেছেন তাদের স্বরণে বিশেষ মোনাজাত করা হয়।