ফেসবুকে ফলো করুন
- রূপগঞ্জ প্রতিনিধি ঃ বিজেএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও তার প্রেতাত্বারা এদেশে আবারো ফিরে আসতে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চালাচ্ছেন। স্বৈরাচারী হাসিনা সরকারকে এদেশে আর ফিরে আসতে দেওয়া হবে না। রবিবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার রূপসী এলাকায় জাতীয় সংসতি দিবস উপলক্ষ্যে র্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রায় ৩০ হাজার মানুষের সমাগমে র্যালীটি রূপসী হয়ে মুড়াপাড়াসহ বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় কাজী মনিরুজ্জামান আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা ১৫ বছর ক্ষমতায় থাকা কালীন সময় সাধারণ মানুষের উপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগের প্রেতাত্বাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই চলবে। রূপগঞ্জবাসীকে বলতে চাই আমরা আপনাদের যেকোন প্রয়োজনে পাশে আছি।



