রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলতাফ হোসেন (৪০) ও লিলি বেগম (৩২) নামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার গোয়ালপাড়া এলাকায়।
ভুক্তভোগী আলতাফ হোসেন জানান, তার ভাই আনোয়ারের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে তার ভাই আনোয়ার ভাতিজা জাহিদ ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে দেশীয় ধারালো অস্র সস্রে সজ্জিত হয়ে উক্ত জমি দখলে নিতে বেড়া নির্মাণ শুরু করে। এ সময় বাধা দেয়ায় তারা ধারালো অস্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদের জখম করে চলে যায়। আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আলতাফ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েঠি । ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।



