শেখ হাসিনা স্বাধীনতার অর্জনকে পরিবারিক অর্জন বানিয়েছে ————কাজী মনির

161
ফেসবুকে ফলো করুন
রূপগঞ্জ  প্রতিনিধি ঃ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, স্বাধীনতা হলো জাতীয় অর্জন সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কিন্তু শেখ হাসিনা স্বাধীনতাকে জাতীয় অর্জন বানিয়েছে।  শনিবার বিকেলে তারাব পৌরসভার রূপসী এলাকায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নিপীড়ন, নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেরে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
তারাব পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,  বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ  যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র  ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, নারায়ণগঞ্জ  জেলা যুবদলের ১নং সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন, যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম,
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, কাঞ্চন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কমিশনার হামিদুল হক খান, কমিশনার মহিবুর রহমান,
রুপগঞ্জ উপজেলা যুবদলের আবু মোঃ মাসুম, আজিম সরকার, রুপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, রুপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রাজিব, মোদাচ্ছের মোল্লা,  রুপগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী হাওয়া বেগম, সাধারণ সম্পাদিকা রোমানা আফরিন, হাফেজ আহমেদ, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আকিব হাসান, ছাত্রদল নেতা নাসিম হোসেন প্রিন্স, গোলাম সারোয়ার সাজু প্রমুখ
 পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া কামনা করা হয়।