রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সাবেক শেখ হাসিনার ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে তারাব পৌর যুবদল।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে রূপসী, বরপা, বিশ্বরোড, ভুলতায় এলাকায় তারা এ কর্মসূচী পালন করেন।
পরে বিজয় মিছিলটি বিশ্বরোড থেকে রূপসী ও বরপাসহহ বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদল নেতা মঞ্জুর রহমান মঞ্জু, জাহাঙ্গীর মোল্লা, খোরশেদ প্রধান, আব্দুল কাদির রাজীব, আক্তার মিয়া, শরীফ হোসেন, জাহিদ হাসান, বশির আহমেদ, বাবুল ভুইয়া, তকিউল্লাহ তৌকির, মাসুদ রানা প্রমূখ।
এসময় বক্তারা বলেন,শেখ হাসিনা গত ১৬ বছর বিএনপি নেতাকর্মীসহ দেশবাসীর উপর বর্বরোচিতভাবে নির্যাতন চালিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সরকার পতন হওয়ায় দেশ আবারো স্বাধীন হয়েছে। শেখ হাসিনা যেভাবে শিক্ষার্থীদের যেভাবে হত্যার নির্দেশ দিয়েছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই। দ্রুত শেখ হাসিনাকে দেশের ফিরিয়ে এনে গ্রেপ্তার করতে হবে।



