রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে তারাব পৌরসভার সাবেক ছাত্র নেতারা বিজয় মিছিল ও র্যালী করেছেন।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে রূপসী, বরপা, বিশ্বরোড, ভুলতায় এলাকায় তারা এ কর্মসূচী পালন করেন।
মঙ্গলবার বেলা ১০ টার দিকে রূপসী থেকে সাবেক ছাত্রনেতা মঞ্জুর হোসেন মঞ্জুর ও জাহাঙ্গীর আলম মোল্লার নেতৃত্বে বিজয় মিছিল নিয়ে বিশ^রোড এলাকায় গিয়ে সম্মিলিত হয়।
পরে বিজয় মিছিলটি বিশ্বরোড থেকে রূপসী ও বরপা হয়ে ভুলতাসহ বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা শরীফ হোসেন, জাহিদ হাসান, বশির আহমেদ, বাবুল ভুইয়া, তকিউল্লাহ তৌকির, খন্দকার আরিফ আহমেদ, বাবুল, মাসুদ রানা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ৭১-কে কলংকিত করেছে এ সরকার। স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা তাকে প্রত্যাখ্যান করেছে। ছাত্রসমাজসহ দেশবাশীকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনা গত ১৬ বছর বিএনপি নেতাকর্মীসহ দেশবাসীর উপর বর্বরোচিতভাবে নির্যাতন চালিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সরকার পতন হওয়ায় দেশ আবারো স্বাধীন হয়েছে।



