রূপগঞ্জে পূর্বাচল ইস্ট উড সিটির জমকালো বর্ষবরণ

271
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈশাখ বরণের মাধ্যমে ১৪৩১এর নববর্ষ উৎযাপন করা হয়েছে। (২০ এপ্রিল) শনিবার দিনব্যাপি উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল ইস্ট উড কোম্পানির আয়োজনে এ নববর্ষ উৎযাপন করা হয়।

 

এতে অংশগ্রহণ করেন ৩ শতাধিক গ্রাহকসহ স্থানীয় এলাকাবাসী।

 

কোম্পানির চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, বাংলা নববর্ষের গুরুত্ব ও বাঙ্গালির ঐতিহ্য রক্ষায় প্রতি বছর এমন আয়োজন করা হয় । পাশাপাশি পরিবেশবান্ধব আবাসন গড়তে সব রকম ব্যবস্থা করা হয়েছে ।

 

 

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপোটি ডাইরেক্টর মাছুম বিল্লাহ, সিনিয়র জিএম ফারহানা আক্তার, জিএম শামিম আহমেদসহ কোম্পানির কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গন্যামান্যরা ব্যক্তিবর্গ। এতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পীরা।