ফেসবুকে ফলো করুন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : তৃতীয় লিঙ্গের নারীদেরকে সমাজ ভালভাবে মেনে নেয় না। তাদের সবসময়ই সমাজের মানুষের অবেহলা ও কটু কথা শুনে বেচেঁ থাকতে হয়।
এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৃতীয় লিঙ্গের নারীদের মাঝে ঈদ উপহার পৌছেঁ দিলো ব্যবসায়ী ও সমাজসেবক আরমান মোল্লা।
শুক্রবার রাতের আধারে উপজেলার পূর্বাচল উপ-শহরের বাঘবেড় এলাকায় তাদের কাছে এ ঈদ উপহার পৌছেঁ দেন তিনি।
এসময় আরমান মোল্লা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ গুলোকে সমাজে প্রায়ই অবমূল্যায়ন করা হয়ে থাকে। কিন্তু তারাও মানুষ, তাদেরও আমাদের মতো মানবিক অনুভূতি আছে। তারাও ঈদের আনন্দ উদযাপন করতে চায়। এ কারণে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এ উদ্যোগ নিয়েছি।



