দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

196
ফেসবুকে ফলো করুন

অনলাইন ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে জিহাদ হোসেন বাবু (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৯ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন বাবু ওই এলাকার ছামিউল হক গেল্লার ছেলে।

জানা গেছে, জিহাদ নিজের ঘরে বিদ্যুতের কাজ করতে থাকে। হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

জিহাদ হোসেন বাবুর মা জেসমিন বেগম জানান, জিহাদ বিদ্যুতের কাজ জানতো। মাঝে মাঝে সে বাড়ির বিদ্যুতের কাজ করতো। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, জিহাদ হোসেন বাবুর মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ নেই। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।