বৃষ্টিতে পন্ড বাংলাদেশ-নিউজিল্যান্ড মাচ

340
ফেসবুকে ফলো করুন

ক্রীড়া ডেস্ক :

ন্যূনতম ১০-২৮ মিনিটের মধ্যে শুরু হতে হতো খেলা। তবে এর প্রায় ৩০ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলো নিউজিল্যান্ড ও বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টি থামেনি এখনো। ফলে সেটি থামলেও এ সময়ের মধ্যে মাঠ প্রস্তুত হবে না।

 

একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজ ড্র করতে গেলে সে ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে। আজকের মতো সে ম্যাচটি অবশ্য ফ্লাডলাইটে হবে না, খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ টায়।

 

এ ম্যাচে বাংলাদেশকে আশা জোগাবে পাওয়ারপ্লের পরের কয়েক ওভারের বোলিং। শুরুতে শরীফুল ইসলামের আঘাতের পরও টিম সাইফার্ট আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ৬ ওভারের পর থেকেই আঁটসাঁট বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাতে নেতৃত্ব দেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তাঁর ৩ ওভারে আসে মাত্র ১০ রান।

বৃষ্টি বিরতির আগে রান তুলতে ভুগছিলেন দুই কিউই ব্যাটসম্যানই। ড্যারিল মিচেল একাধিক সুযোগ দিয়েও বেঁচে গিয়েছিলেন।