ডেস্ক রিপোর্ট : ফ্যসিষ্ট আওয়ামীলীগ সরকার বিদায় হওয়ার পর আরেকটি দল টেন্ডারবাজি ও চাঁদাবাজি চালাচ্ছে মন্তব্য করেছেন রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী। শুক্রবার বিকেলে উপজেলার মৈকুলী ঈদগাহ মাঠে এ গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার হয়ে কাজ করতে রাজী আছি। ইসলাম একমাত্র যেখানে নারীর অধিকার বাস্তবায়ন করা হয়েছে। গার্মেন্টেসের বোন কিছু রাজনৈতিক নেতারা ভূল ব্যাখ্যা দিচ্ছে যদি ইসলামিক দল ক্ষমতায় আসে তাহলে নারীদের কাজ করা বন্ধ হয়ে যায়। যেটি একদম সঠিক নয়। আমরা ক্ষমতায় আসলে নারীদের কাজ বন্ধ হবে না। মেয়েদের জন্য গার্লস স্কুল থাকবে সেখানে নারী শিক্ষক থাকবে পুরুষ শিক্ষক থাকবে না। ইসলামি আন্দোলন বাংলাদেশে’র ৫নম্বর ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী শিব্বির আহমাদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আলী,আলেক ভূইয়া, ছাদেক ভূইয়া, মৈকুলী মধ্যপাড়া মসজিদের ঈমাম মো: আরিফ বিল্লাহ, আজগর আলীসহ অনেকে।



