ফেসবুকে ফলো করুন
রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, একটি ট্রাক থামিয়ে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহন দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের পিকআপে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে।



