আত্রাই জোরপূর্বক লক্ষাধিক টাকার গাছ কর্তন,থানায় লিখিত অভিযোগ

103
ফেসবুকে ফলো করুন

নিজস্ব প্রতিবেদক : নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের নিকটস্থ দাঁড়িয়াগাথী গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. আশরাফুল ইসলাম এর জমি থেকে বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ উঠেছে।

 

গতকাল (১২ জুলাই), রোজ শনিবার আত্রাই থানায় হাজির হয়ে তিনি এ ঘটনার বর্ণনা দিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়,গত (১১জুলাই) শুক্রবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় বিবাদীরা বাদী ও তার পরিবারের লোকজন বাড়ীতে না থাকার সুযোগে তার জমিতে অনধিকার প্রবেশ করে।সেখানে থাকা ২টি আমগাছ, ৫টি সুপারি গাছ, ১টি ফলন্ত লেবু গাছ ও ১টি আমলকী, ৩টি মেহগনি গাছ, ১টি পিত্রাজ গাছ জোরপূর্বক কেটে ফেলে।

এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা লোকজনের চলাচলের রাস্তা তৈরি করার জন্য এই কাজ করেছেন।

বাদী বাড়ীতে ফিরে স্থানীয় সাক্ষী শহর আলী সরদার ও মোঃ নাজমুল হোসেনসহ অন্যান্যদের মাধ্যমে ঘটনা জানতে পারেন। পরে তিনি বিবাদীদের জিজ্ঞাসা করলে তারা তাকে খুন ও জখমের হুমকি দেয়। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিবাদী মোঃ আবুল হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমরা রাস্তা তৈরি করেছি, স্থানীয় মানুষের সুবিধার জন্য। বাদীর জমি নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। এবং তাদের জমি থেকে জোরপূর্বক গাছ কাটা হয়নি বলে ও জানান।

বিষয়টি নিয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন এসেছিল।সেই সাথে বাদীর পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।