রূপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা

288
ফেসবুকে ফলো করুন

নিজস্ব  প্রতিবেদক: নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুলের সঙ্গে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পূর্বাচল নিঝুমপল্লীতে এ মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল বলেন,  আমি যদি দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে এমপি হই আমার প্রথম কাজ হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়া। এছাড়া
শিল্পায়নে সুদুর প্রসারী নীতি, দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান মেলা, জনকল্যাণ ও জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি ও সেনিটেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্ণবাসন কার্যক্রম, আদর্শ নগরী হিসেবে রূপগঞ্জ করা,   উন্নয়নমূলক কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করে কাজ করা সহ টানা ধরনের পরিকল্পনা আমার রয়েছে। আপনাদের নিয়ে রূপগঞ্জের উন্নয়নের কাজ করতে চাই।

রূপগঞ্জ বাসীর উদ্দেশ্যে শরিফ আহাম্মেদ টুটুল বলেন, আপনাদের ভালবাসা সমর্থন আর সহযোগিতা পেলে রূপগঞ্জকে আমরা একটি আলোকিত সমৃদ্ধ এবং আদর্শ নদীর হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।