রূপগঞ্জে ছুরিকাঘাতে ইলেকট্রিশিয়ান হত্যার ঘটনায় গ্রেপ্তার -২

326
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বুত্তদের ছুরিকাঘাতে ইলেকট্রিশিয়ান পারভেজ হাসানকে হত্যার ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে কুমিল্লা ও রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলের কুমিল্লার মুরাদনগর থানাধীন মুচাগড় এলাকার আবুল কালামের ছেলে মেহেদী হাসান ইমন ও রূপগঞ্জের বরাবো এলাকার আলাউদ্দিনের ছেলে আরমান মোল্লা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তরিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকালে আমলাবো এলাকায় হাজী গিয়াসউদ্দিনের ৫ তলা ভাড়াটিয়া বাড়ীর ছাদের উপর একটি কক্ষে গুরুতর জখম অবস্থায় ইলেকট্রিশিয়ান পারভেজকে পড়ে থাকতে পেয়ে আশেপাশের লোকজন তাকে উদ্থকর ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থার মারা যায় পারভেজ।

এ ঘটনায় নিহতের ভাই ঝন্টু সরকার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা ভিত্তিতে পুলিশে ভাড়াটিয়া বাড়ীর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুইজনকে ব্যক্তিকে সনাক্ত করে। পরে রবিবার রাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় রূপগঞ্জ থানার পৃথক দুইটি টিম কুমিল্লা মুরাদ নগর থেকে মেহেদী হাসান ইমন ও রূপগঞ্জে বরাবো এলাকা থেকে আরমান মোল্লাকে গ্রেপ্তার করে।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক চিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে বলেন নিহত পারভেজ হাসান ও মেহেদীন হাসান ইমন একসাথে একই কক্ষে বসবাস করতো। এছাড়া তাদের সাথে আরমান মোল্লার সু সম্পর্ক তৈরী হয়।

তাদের তিনজনের মধ্যে দীর্ঘদিন ধরে সমকামিতা সম্পর্ক ছিল। গত বুধবার রাতে তাদের মধ্যে এসব বিষয়াদী নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আরমান মোল্লার সহযোগীতায় মেহেদীন হাসান এলোপাতাড়ি ছুরিকাঘাতে পারভেজ হাসানকে

জখম করে ঘরের ফ্লোরে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

পরে গ্রেপ্তারকৃতদের ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়।