বৈষম্যের বিরুদ্ধে আমাদের কাজ চালিয়ে যেতে হবে : মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

180
ফেসবুকে ফলো করুন

সিরাজগঞ্জ প্রতিনিধি : মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। মানুষ কষ্টে ছিল রাজনৈতিক দল গুলো আন্দোলন করে কিছু পারতে পারে নাই। কিন্তু অল্প বয়সী ছেলে মেয়েরা পেরেছে, তারা শুধু বলেছে আমরা বৈষম্য চাই না। সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এই জুলাই মাসটা সে জন্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ।

আমরা আগস্টের ৫ তারিখ পর্যন্ত প্রতিদিন স্মরণ করব সেই সব শহীদদেরকে যারা প্রাণ দিয়েছে।

 

শনিবার (৫ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাউতারা স্লুইচগেট সংলগ্ন মাঠে শাহজাদপুর প্রাণীসম্পদ দপ্তর আয়োজিত এলডিডিপি পিজি খামারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, গত বছর এই জুলাই মাসে অল্প বয়সী ছেলে-মেয়েরা রাস্তায় নেমেছিল অন্যায়ের বিরুদ্ধে। শুধু মিল্কভিটা নয় সারা বাংলাদেশে দুরাবস্থা ছিল, মানুষ কষ্টে ছিল, সেই অন্যায়টা এই অল্প বয়সী ছেলে মেয়েরা সহ্য করে নাই। আমাদের বহু বড় বড় রাজনৈতিক দল আছে এবং ছিল। তারা বহু আন্দোলন করেছে কিছু পারতে পারে নাই। কারা সরাতে পেরেছে, এই অল্প বয়সী ছেলে মেয়েরা, যারা কোনো দল করে না, যারা সে রকম কোনো রাজনীতি করে না, তারা শুধু বলেছে আমরা বৈষম্য চাই না। সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এই জুলাই মাসটা সে জন্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগস্টের ৫ তারিখ পর্যন্ত প্রতিদিন স্মরণ করব সেই সব শহীদদেরকে যারা প্রাণ দিয়েছে। যাদের হাত টেকে গেছে, পা কেটে ফেলতে হয়েছে, যাদের চোখ নাই, যাদের শরীরে এতো গুলি লেগেছে যে এখনও ঠিকমত চলতে পারে না। তাদের প্রতি যেনো আমরা শ্রদ্ধা জানাতে ভুলে না যাই। সে জন্য আমি এখানে যারা উপস্থিত আছে এবং যারা নাই, তাদের আমি শ্রদ্ধা যানাচ্ছি। তিনি বলেন, গ্রাম থেকে দুধ সংগ্রহ করার জন্য আমরা অনেক গুলো কেন্দ্র করব। যাতে কৃষকরা দুধের ন্যায্য মূল্য পায়। দূধের দাম বাড়ানো যায় কিনা সেটা চেষ্টা করব। গো-খাদ্যের দাম কি ভাবে কমানো যায় সেটা আমরা চেষ্টা করব।

 

এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বেগম শামসুন্নাহার আহম্মদ, প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক উৎপাদন, এ বি এম আব্দুর রাজ্জাক , এলডিডিপি প্রকল্প পরিচালক ডাঃ জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ , ফারজানা মিমি, পিজি সদস্য আব্দুর রাজ্জাক ফিকির, অব্দুল মতিন, রাবেয়া খাতুন প্রমুখ। এ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন প্রমুখ।