ফেসবুকে ফলো করুন
রূপগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ রূপগঞ্জ উপজেলা সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ।
এক শুভেচ্ছা বার্তায় সুলতান মাহমুদ বলেন, “আমাদের ঐক্যই হতে পারে ভবিষ্যতের শক্তি। আসুন, ঈদের পবিত্রতা ধারণ করে মানবিক, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে সবাই একসঙ্গে এগিয়ে যাই।”
তিনি আরো বলেন, আমি দেশবাসীর কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করছি।



