স্বৈরাচার হাসিনা দেশকে অশান্ত করতে চায় ——- ———— কাজী মনির

145
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ প্রতিনিধি : বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশকে অশাস্ত করার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে । অবাধ সুষ্ঠু নির্বাচন আদায় করে আমরা ঘরে ফিরবো এটাই আমাদের এবারের বাংলা নববর্ষের অঙ্গিকার।

 

 

 

 

কাজী মনির বলেন, শেখ হাসিনা দেশ থেকে নির্লজ্জের মত পালিয়ে গেছে। কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জনগরের কাছে পৌঁছে দিতে হবে। দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল)  সকালে রূপসী কাজীপাড়া এলাকায় বাংলা নববর্ষের  শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন মিসেস সেলিনা জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ইমন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাছুম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক বায়োজিত প্রধান, তারাবো পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রিপন আহমেদ, যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি হাফেজ জাকারিয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডাক্তার শাহিন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম, তারাবো পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাফেজ আহমেদ, বিএনপি নেতা আব্দুল মতিন, রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমদ, আজিম সরকার, নূর মোহাম্মদ, আলি আকবর, কাজী মাছুম, রাজিব আহমেদ প্রমূখ।