এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মতবিনিময় সভা

442
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করতে প্রশাসন ও স্কুল কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। বুধবার বিকেলে তারাব পৌরসভার বরাব এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারাব পৌরসভায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ, আয়েত আলী উচ্চ বিদ্যালয়,  ভূলতা স্কুল এন্ড কলেজ ও মর্তুজাবাদ মাদ্রাসা সহ রূপগঞ্জে যতগুলো পরীক্ষার কেন্দ্র রয়েছে। এ কেন্দ্র গুলোতে যাতে শিক্ষার্থীরা কোন প্রকার যানজট ও ঝামেলা ছাড়া নির্বিঘ্নে যেতে পারে সেদিক লক্ষ্য রাখতে স্কুল কমিটির সদস্য, রূপগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ স্থানীয় সেচ্ছাসেবকরা কাজ করবে।এছাড়া কোন পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা নকল করতে না পারে সেদিকে প্রশাসনের প্রতি তৎপর থাকতে আহবান জানান তিনি।

 

 

 

 

 

 

 

কাজী মনিরুজ্জামান মনির শিক্ষার্থীদের সততা, নৈতিকতা,  মানবিক গুণাবলি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং দেশপ্রেম চর্চার আহবান জানান। তিনি বলেন, তোমরা মানবিক হতে শেখো। মানসম্মত শিক্ষা ও উন্নত দেশ গড়ার দায়িত্ব তোমাদেরই। তোমরা আমার সন্তান হিসেবে শিক্ষা কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে পাশে থেকো। পরিক্ষার আগে পিতা – মাতা ও মুরুব্বিদের দোয়া নেয়ার গুরুত্ব উল্লেখ করে তিনি তাদের ”দিশারি ” হিসেবে অবহিত করেন। এবং পরিক্ষার্থীদের সাফল্যকে উপজেলার সামগ্রিক সাফল্য ও উন্নতি হিসেবে দেখার আশাবাদ ব্যাক্ত করেন। এবং উপজেলার সকল পরিক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানান তিনি।

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন, শিমরাইল পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু সিদ্দিক নাইম, রূপসী নিউ মডেল স্কুল কলেজ এন্ড কমিটির অভিভাবক সদস্য খোরশেদ আলম, শাহআলমসহ আরো অনেকে।