পূর্বাচল মেডিলাইফ হাসপাতালের পরিচালক হলেন আমিরুল

488
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি : পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লি: এর নবনির্বাচিত ম্যানেজিং ডিরেক্টর হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ কে এম আমিরুল ইসলাম ইমন। ১৫ই ফেব্রুয়ারি শনিবার মেডিলাইফ হাসপাতালের ১২তম পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লি: এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব লায়ন শাহীন মালুম নব-নির্বাচিত ম্যানেজিং ডিরেক্টরকে স্বাগত জানান।

পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় এ কে এম আমিরুল ইসলাম ইমন পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লি: এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব লায়ন শাহীন মালুমসহ পরিচালনা পর্ষদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি হাসপাতালের আগত রোগীদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে বাবুল মালুম, মাহবুব উল মজিদ,রেহান উদ্দীন,মোকলেছুর রহমান,জাবের দেওয়ান,দুলাল মালুম,সাকিরুল মালুম,তারিকুল ইসলাম, ইদ্রিস আলী মিল্টন,নাসিমা আক্তার,মো: সানাউল্লাহ মোল্লা উপস্থিত ছিলেন।