রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ম্যাক্স সুয়েটার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বিজিএমইএর সম্মিলিত পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে উপজেলার তারাব ম্যাক্স সুয়েটার বিডি কারখানার নেতাকর্মীরা তাকে এ শুভেচ্ছা জানান। এছাড়া গত ২০০৩ সালে তিনি বিজিএমইএর সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত ৭ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভায় বিজিএমইএর সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদ এ ঘোষণা দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এড্যভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, কাজী মনিরুজ্জামান রূপগঞ্জের সন্তান তাই আমরা গর্বিত। একজন যোগ্য লোককে বিজিএমইএ এর সভাপতি নির্বাচিত করায় তারুণ্যের অহংকার তারেক রহমানকে ধন্যবাদ জানাই। বুধবার দুুপুরে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি নেতাকর্মীরা দলে দলে ফুল নিয়ে আসতে থাকে।



