কাজী মনিরের সভায় গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যোগদান

130
0-4608x3466-0-0#
ফেসবুকে ফলো করুন
  1. রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভায় গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের যোগদান। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মিছিল নিয়ে সভায় গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দাউদ ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রাসেল, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাহিত্য সম্পাদক রাজীব, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রকি ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা কুদ্দুস মিয়া, বিল্লাল, শাহজাহান মাদবরসহ আরো অনেকে।