রূপগঞ্জে সাবেক পাট মন্ত্রী গাজীর ফাঁসির দাবিতে যুবদলের বিক্ষোভ

878
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেফতারকৃত সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন যুবদলের নেতাকর্মীরা। রোববার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলার কায়েত পারা এলাকায় রুপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোঃ মাসুম ও আজিম সরকারের নেতৃত্বে এ বিক্ষোভ কমের্সূচী পালন করেন। বিক্ষোভ শেষে যুবদলের নেতা আবু মো: মাছুম বক্তব্য রাখেন।

বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদ, রুপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আহমেদ, রুপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, কৃষক দলের সভাপতি আলম খান, রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসিম হোসেন প্রিন্স, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান প্রমুখ।

যুবদল নেতা আবু মো: মাছুম বলেন, গোলাম দস্তগীর গাজী মন্ত্রী ও এমপি থাকাকালীন সময়ে প্রভাব খাটিয়ে নিরীহ ও সাধারন মানুষের জমি-জমা জোরপুর্বক জবরদখল করে শত শত কোটি বানিয়েছেন। বিএনপি নেতাকর্মীসহ সাধারন মানুষ গাজীর রোষানলে পড়ে নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে জেল খাটিয়েছেন। গাজীর নির্দেশে চনপাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে হত্যা করা হয়েছে। অবিলম্বে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধরা। সেই সাথে গাজীর দোষরদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান তারা।

এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী, গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনকে নামী ও অজ্ঞাত ৬০ জনকে আসামী করে গত ২১ আগস্ট নিহত স্কুল ছাত্রের খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গোলাম দস্তগীর গাজীকে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে। পর তাঁকে ডিবি কার্যালয়ে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।