কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাদশার গণসংযোগ

456
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাদশা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছে।

 

শনিবার দুপুর থেকে স্বন্ধ্যা পর্যন্ত কাঞ্চন পৌরসভার কাঞ্চন বাজারসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও প্রচারণা চালান তিনি।

প্রচারণাকালে আবুল বাশার বাদশা বলেন, আমি কাঞ্চন ইউনিয়ন পরিষদের দুইদুই বার চেয়ারম্যান ছিলেন। পরে পৌরসভা হওয়ার পরে আরো একবার মেয়রের দায়িত্ব পালন করেছি। তখনও আমি সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। আমার দ্বারা কারো কোন ক্ষতি হয়নি। আমি কারো জমিজমা দখল ও বালু ভরাট করিনি। আমি পূনরায় নির্বাচিত হলে কাঞ্চনকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করবো।

উল্লেখ্য, আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচন। এখানে মেয়র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীকে প্রতিদ্বন্দীতা করছেন দেওয়ান আবুল বাশার বাদশা। অপরদিকে, জগ প্রতীকে প্রতিদ্বন্দীতা করছেন রফিকুল ইসলাম রফিক। কাঞ্চন পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪১ হাজার ৭৯৮ জন।