নিজস্ব প্রতিবেদক ঃ ২৬ জুন আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের পক্ষে উঠান বৈঠক করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেন্দুয়া এলাকায় এ উঠান বৈঠক করা হয়। সাইফুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক।
কাঞ্চন পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ জিয়াউল হকের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ টিপু, কাঞ্চন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, দেওয়ান সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ শুক্কুর আলি, মোঃ ইদ্রিস আলি, আব্দুল আউয়াল, মোঃ খলিল মিয়া, শাহজালাল, ইব্রাহিম, শরিফ, আরিফ, আল আমিন, আব্দুর রহিম মোল্লা, মহিলা লীগের নেত্রী পারভীন আক্তার, নিলুফা আক্তার, রোকেয়া বেগম, মায়া আক্তার প্রমুখ।



