আওয়ামীলীগ নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা

405
ফেসবুকে ফলো করুন

ডেস্ক রিপোর্ট : আগামী ২৬ জুন বহুল আলোচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। আবুল বাশার বাদশা কাঞ্চন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছিলেন। পরে তাকে দলীয় নিয়ম বর্হিভূত কাজ করায় তাকে তার পদ থেকে বহিস্কার করা হয়। এবারের নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও দেওয়ান আবুল বাশার বাদশা প্রতিদ্বন্দীতা করছেন। বৃহস্পতিবার দুপুরে দুই প্রার্থী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ ইস্তাফিজুল ইসলাম আকন্দের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে, আওয়ামীলীগের প্রার্থী বাদ দিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকে সমর্থন করায় রূপগঞ্জের নানা মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, আগামী ২৬ জুন নির্বাচনকে ঘিরে কাঞ্চন পৌরসভায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। ৩০ জুন ছিল মনোনয়পত্র দাখিলের শেষ দিন। এদিন বেলা ১২ টার দিকেু উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম তার সমর্থকদের নিয়ে রিটানিং অফিসের কাছে মনোনয়নপত্র জমা দেন। রফিকুল ইসলাম রফিক গত ৫ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পৌরবাসীকে সময় দেওয়া ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য জয়ের পাল্লা তার দিকেই ভারী থাকবে বলে দাবি স্থানীয়দের। এদিকে, দুপুর ১ টার দিকে বিএনপি থেকে নির্বাচিত হওয়া কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা দেওয়ান আবুল বাশার বাদশার সঙ্গে উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: ফয়সাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, যুবলীগ নেতা পনির হোসেনসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা এসে মনোয়নপত্র দাখিল করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামীলীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আমরা বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময় হামলা মামলাসহ বিভিন্ন সময় জেল খেটেছি। কিন্তু নির্বাচনে বিএনপির একজন নেতাকে আওয়ামীলীগের বড় বড় নেতারা সমর্থন করছে সেটি খুবই দুঃখজনক।
এসময় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভায় এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। একটি চক্র নির্বাচনের এ উৎসবমূখর পরিবেশকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষ ভোট দিতে পারলে আমি বিপুল ভোটে জয়ী হবো বলে আমি আশাবাদী।

এসময় আরেক মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, স্থানীয় এমপি ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা স্বতফুর্তভাবে আমাকে সমর্থন দিয়েছেন। আমার একটি ব্যাক্তিগত ভোট ব্যাংক রয়েছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।