ফেসবুকে ফলো করুন
দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন তিনি।
কোহলি লিখেছেন, আপনাদের সকলকে খুশির সঙ্গে জানাচ্ছি, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পরিবারে একজন পুত্র সন্তানের আগমন ঘটেছে। যার নাম রাখা হয়েছে অকায়। আপনাদের সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করছি। আমরা অনুরোধ করছি, আমাদের গোপনীয়তাকে আপনারা সম্মান করবেন।



