রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়ার কেটলি প্রতীকের গণসংযোগ ও পথ সভা করেছেন।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় শাহজাহান ভূঁইয়া ও তার কর্মী সমর্থকরা কেটলি প্রতীকের পক্ষে এ গনসংযোগ পথসভা করেন। গনসংযোগ করার সময় শত শত নেতাকর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করতে দেখা গেছে।
এসময় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে কেটলি প্রতীকে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রার্থী হওয়ার একটি কারন রূপগঞ্জের নির্যাতিত জনগনের পাশে থেকে আমরা তাদের দখলকৃত জমি উদ্ধার করতে চাই। আমি নির্বাচিত হলে রূপগঞ্জের অস্ত্র মাদক নির্মূলে কাজ করব। রূপগঞ্জের জনগন আমার সাথে আছে।
আমরা তারাব পৌরসভার জনগনের যথেষ্ঠ সাড়া পাচ্ছি। নৌকার ভিতরে ভিতরে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। নির্বাচনে আমাদের নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় আমাদের হুমকী দামকি দিচ্ছে। আমাদের পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।



